রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের পাশাপাশি দু’টি গ্রাম চন্ডিপুর ও পবিত্রঝাড়ের একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১২ ই ডিসেম্বর শনিবার গভীর রাতে পবিত্রঝাড় গ্রামের আমজাদ হোসেন, শাহনুর মিয়া, আজিত মিয়া এবং চন্ডিপুর গ্রামের শহিদুল মিয়া, সহ আরও একাধিক বাড়িতে উক্ত চুরির ঘটনা ঘটে। এ সময় ঘরের বেড়ার নিচে নিখুঁত ভাবে মাটি খূঁড়ে প্রায় ১০-১২ টি মোবাইল ফোন, টাকা ও আসবাবপত্র সহ গুর“ত্বপূর্ণ দ্রব্য সামগ্রী চুরি করে পালিয়ে যায় কতিপয় দূর্বৃত্তকারীরা।
চুরির স্থান ও অন্যান্য দিক বিবেচনা করে ধারণা করা হয়েছে চুরি কারীর সংখ্যা একাধিক হতে পারে । তবে ঘরে প্রবেশের শুরঙ্গ দেখে অনেকেই ধারনা করছেন, চুরিকারী ব্যাক্তি বয়সে অনেক ছোট হতে পারে, কেননা শুরঙ্গ গুলো ছিলো খুবই ছোট। কিন্তু চুরির ধরণ দেখে অনেকেই এটাকে কোন অভিজ্ঞ চোরের কাজ হতে পারে বলে ধারণা করছেন।
সবচেয়ে আশ্চর্য্য জনক হলেও সত্য, প্রতিটি বাড়িতেই লোকজন থাকা সত্যেও কেউই চুরির ঘটনা সঠিক সময়ে জানতে পারেন নি। সকলেই ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে একই সময়ে একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মনে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জানিয়েছেন, উক্ত এলাকায় অনেকদিন পরে হঠাৎ এমন ঘটনা সত্যিই পীড়া দায়ক। তবে উক্ত চুরির ঘটনায় আসল দূর্বৃত্তকারীরা কে বা কারা ছিল তা এখন পর্যন্ত পাওয়া জায়নি। এ ব্যাপারে পীরগাছা থানায় কোন প্রকার মামলাও করা হয়নি বলে জানা গেছে।
রিপোর্টারঃ মাসুদ রানা, ০১৭৮৫৪৪২০৭৯, ০১৭৭৩৪৬৯৪০৩
