১৫ ডিসেম্বর ২০১৫

পীরগাছার কল্যাণী ইউনিয়নে আগামী ২১শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন


কল্যাণী ইউনিয়নের ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। উক্ত নির্বাচনে আব্দুল জলিল সরকার সহ ৫জন চেয়ারম্যন প্রার্থী অংশগ্রহন করেছেন। গত ১৪ই ডিসেম্বর সোমবার কল্যাণী ইউনিয়ন পরিষদ হলরুমে নির্বাচনী বিধিমালা এবং ২১শে ডিসেম্বর কল্যাণী ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এর লক্ষ্যে প্রশাসনের আয়োজিত নির্বাচনে অংশগ্রহনকারী চেয়ারম্যন মেম্বার সংরক্ষিত মহিলা আসনের অংশগ্রহনকারীদের নিয়ে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, রংপুর অঞ্চলের নির্বাচনী উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম। আইন শৃক্সখলার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার এটিএম সেলিম, আনছার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, রংপুর জেলার মহানগর সুজন, সভাপতি বৈশাখী টিভি চ্যানেলের সাংবাদিক মোঃ আফতাফ উদ্দিন, কল্যাণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ কাওছার আলম।

বিভিন্ন সমস্যা ও দাবীদাওয়া তুলে ধরে চেয়রম্যান প্রার্থীদের মধ্যে মতবিনিময় করেন অটোরিক্সা মার্কার চেয়ারম্যন প্রার্থী মোঃ আব্দুল জলিল সরকার। মেম্বার প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মোসলেম উদ্দিন, জবেদ আলী সহ আরো অনেকে। মোট ৫২ জন প্রার্থী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের মধ্যমনি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান, পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন আপনারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করবেন এই প্রত্যাশা আমরা করি। নির্বাচন চলাকালিন কোন অপ্রিতিকর ঘটনা ঘটলে তাহা আমরা আইগতভাবে মোকাবেলা করব। প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয় নির্বাচন শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে একটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। যাহা রংপুর জেলার ৭৭টি ইউনিয়নের মধ্যে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে। পাশেই রংপুর শহর। আমাদের কোন অসুবিধা হবে না। মোবাইল টিম, ম্যাজিষ্ট্রেট, পুলিশ, আনছার সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। কেহ যদি কোন কেন্দ্রে অথবা ভোট চলাকালিন কোন অপ্রিতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল টিম আইনগত ব্যবস্থা কঠোর ভাবে গ্রহন করবেন।

রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন