৩০ মে ২০১৬

পীরগাছায় স্ত্রীর পরকিয়ায় নাটকিয় মামলা, সাংবাদিক সহ গ্রেফতার ৩


পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে গলা কেটে যুবক হত্যাকান্ডের ঘটনায় প্রেমিকের পরিবার মামলাটিকে ভিন্নখাতে নেয়ার কৌশল হিসেবে নিহতের স্ত্রী শিল্পী বেগমকে বাদী করে একটি হত্যা মামলা দায়ের করে। এইদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে সেই সূত্র ধরে পর দিন আব্দুল জব্বার ও নিহতের স্ত্রীর পরকিয়া প্রেমিক জীবন মিয়াকে আটক করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পীরগাছা থানার অফিসার ইন্চাজ আমিনুল ইসলাম জানান।

এঘটনায় পুলিশ নিহতের আপন ভগ্নিপতি ডেইলি নিউ নেশন পত্রিকা ও সাবেক ‘দৈনিক প্রথম আলো’পত্রিকার প্রতিনিধি মকবুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান।

স্থানীয়রা জানায়, উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের মৃত নজরুল ইসলাম মাষ্টারের ছেলে রাসেল মিয়া (২৮) দীর্ঘ দিন ধরে সব ধরনের মাদক সেবন সহ অপরাধ জগতের সাথে জড়িত। এছাড়াও সে জাল ডলার ব্যবসায়ী চক্রের সাথে জড়িত হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। এই কারনে প্রায় রাতে রাসেলের বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত রয়েছে বলে সূত্রে জানা যায়। এছাড়াও মাঝে মধ্যে তার বাড়িতে নেশার জগতের লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত মাদকের আসর বসত। এনিয়ে একই বাড়িতে বসবাসরত ভগ্নিপতি সাংবাদিক মকবুল হোসেন ও শ্যালক রাসেলের সাথে মতবিরোধ সৃষ্টি হয়। বিষয়টি পারিবারিক বিরোধে রুপ নিলে একে অপরের ঘরে যাতায়াত বন্ধ করে দেয়।

এই দিকে নেশার জগতের সন্ত্রাসী নারী লোভী জীবন মিয়া নামের এক যুবক যাতায়াতের মাঝে রাসেল মিয়ার স্ত্রী শিল্পী বেগম এর উপর কুনজর পড়লে এক সময় জীবন মিয়ার সাথে শিল্পী বেগম পরকিয়ায় জড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ পেলে মাঝে মধ্যে নিহত রাসেলের মায়ের সাথে পুত্র বধুর ঝগড়া হয় বলে এলাকা বাসি জানায়। এই ব্যাপারে রাসেলের মা ...............র সহিত কথা বললে তিনি জানান ঘটনার চারদিন পূর্বে গভীর রাতে রাসেল বাড়িতে না থাকার সুযোগে পুত্র বধুর প্রেমিক জীবন মিয়া শিল্পী বেগমের ঘরে ঢুকলে শ্বশুড়ী হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনায় পুত্রবধু শ্বাশুড়ীর মাঝে ঝগড়া বাঁধলে এলাকার লোকজন জানা জানি হয়।  

অপর দিকে ঘটনার পর দিন শনিবার সকালে নিহত রাসেলের স্ত্রী শিল্পী বেগম প্রতিবেশিদের জানায় গভীর রাতে তার
স্বামীর কয়েক জন বন্ধু বাড়িতে এসে তাদেরকে ঘুম থেকে ডেকে তোলে জরুরী কথা আছে বলে রাসেলকে বাইরে নিয়ে যায়। এরপর অপরিচিত ৩-৪ জন তার শয়ন কক্ষে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চলালে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে তার জামা-কাপড় ছিঁড়ে যায়। এক পর্যায়ে অপরিচিতরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়।

এইদিকে বাড়িতে বসবাসকারী নিহত রাসেলের বড় বোন রুনা লায়লা জানান, তার ছোট ভাই রাতে নিখোঁজের খবর সকালে শিল্পী বেগমের মুখে শোনার পর নিহত রাসেলের সন্ধান করতে থাকলে লোক মুখে শুনতে পান বাড়ির পার্শ্বে আবাদী জমিতে তার ছোট ভাইয়ের গলা কাটা লাশ পড়ে আছে। পরবর্তিতে পীরগাছা থানা খবর পেয়ে লাশ উর্দ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহন করেন। এব্যাপারে নিহতের বড়বোন রুনা লায়লা অভিযোগ করে বলেন তিনি ও তার মা প্রকৃত ঘটনা উল্লেখ করে থানায় মামলা দায়ের করতে চাইলেও দিনভর নানা নাটকীয়তা চলে। পরবর্তিতে রাসেলের স্ত্রী শিল্পী বেগম প্রেমিকের পরিবারের কথামত নিজে বাদী হয়ে ধর্ষন চেষ্টার প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি সাজানো মামলা দায়ের করে। এইদিকে নিরুপায় নিহতের মাতা ও তার বড়বোন সংশ্লিষ্ট আইন রক্ষাকারী উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনায় সঠিক তদন্তের দাবী করেছেন।

রিপোর্টারঃ কাজী শহীদুল ইসলাম, মোবাঃ-০১৭১৬-৯৩৪২০০

১০ মে ২০১৬

পীরগাছার ইটাকুমারীতে বর্তমান চেয়ারম্যান ভোট পেলেন মাত্র ১৬৪

৩নং ইটাকুমারী ইউনিয়নের এরশাদের লাঙ্গল নিয়ে নির্বাচন করেন আব্দুল কাদের প্রধান। ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান  লাঙ্গল মার্কার প্রার্থী ৫ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হন।

 নৌকা মার্কার প্রার্থী ইটাকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ৪ হাজার ১শ ৭৪ ভোট পেয়ে পরাজয় বরন করেন।

বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ধানের শীষ মার্কা ৩ হাজার ৮শ ৮৮ ভোট পেয়ে পরাজয় বরন করেন।

ওয়ার্কাস পার্টী হাতুরী মার্কা ক্ষুদ্র ব্যাবসায়ী কালীগঞ্জ বাজারের মোঃ ওয়াদুদ ভূইয়া ৩শ ৩১ ভোট পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেন।

ইসলামী আন্দলন বাংলাদেশ মনোনিত হাতপাখা মার্কা প্রার্থী ৪শ ৪৭ ভোট পেয়ে নিজের দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বর্তমান ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান জসিদুল হক ঘোড়া মার্কার বিদ্রোহী প্রার্থী ১শ ৬৪ ভোট পেয়ে আবারো চেয়ারম্যান হবার স্বপ্ন তার চুরমার হয়ে যায়।

মোঃ আদম আলী চোশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী ফাটা কেষ্ট ৬শ ৫৫ পেয়ে ব্যপক আলচিত হন।

বর্তমান চেয়ারম্যান জসিদুল হকের শিক্ষিত পুত্র স্বতন্ত্র আনারশ মার্কার প্রার্থী মাত্র ১৩ ভোট পেয়ে বাপ ব্যাটাকে নিয়ে অত্র ইউনিয়নবাসী ব্যপক আলোড়ন সৃষ্টি করেন। জনগন সকল ক্ষমতার উৎস তাই এই পরিণতি জসিদুল চেয়ারম্যানের পরিবারের মধ্যে।

রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি

০৩ মে ২০১৬

পীরগাছা ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্রে শান্তিভঙ্গের আশংকা


আগামী ৭ই মে নির্বাচন চলাকালীন সহিংসতা হতে পারে বলে ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তন্মধ্যে জমানবিশ বালিকা দাখিল মাদরাসা নামক সেন্টারে প্রভাবশালী দুই প্রার্থীর মধ্যে সহিংশতার ঘটনা ঘটতে পারে বলে মনে করেন শান্তিপ্রিয় ইউনিয়নের মানুষগুলো।

নগরজীৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালনি চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শান্তিভঙ্গের আশংকা রয়েছে। এ কেন্দ্রে পুলিশ প্রশাসন সহ দায়িত্বে নিয়োজিত মেজিষ্ট্রেডকে কঠোরভাবে নজর রাখতে হবে।

অপরদিকে তালুক ঈষাদ ফকির টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ভোট চলাকালনি অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন অত্র এলাকার শান্তিপ্রিয় জনগন। এ ভোট কেন্দ্রে আইন শৃক্সখলা বাহিনি সার্বিক দায়িত্ব পালন করলে কোন প্রকারের অপ্রিতিকর ঘটনা ঘটবেনা বলে মনে করেন অত্র এলাকার ভোটারগন।

আওয়ামীলীগের তথা বিভিন্ন প্রাথীদের আলোচনা সভায় জমানবিশ বালিকা দাখিল মাদরাসা ভোট কেন্দ্রটিকে ঘিরে বক্তাগন বিরুপ মন্তব্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন এই জমানবিশ কেন্দ্রটি  যেহেতু দুই নেতার ভোট কেন্দ্র। প্রশাসনকে কঠোরভাবে নজর রাখার পাশাপাশি ভ্রাম্যমান মেজিষ্ট্রেড টিম রাখার দাবি জানান সর্বস্তরের শান্তিপ্রিয় জনগন।

রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি