পীরগাছা থানার প্রথম সৃষ্টি হয় ১৭৮৩ সালে এবং এ থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৩ সালে । মোট পুরুষের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৪ শ ১৫ জন । মোট মহিলার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২শ ২৯ জন । উল্লৈখযগ্য স্থানের মধ্যে রয়েছে মন্থনা জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি, চন্ডিপুরে মোঘল আমলের মসজিদ, চৌধুরানী বাজারে দেবী চৌধুরানী কর্তৃক খননকৃত দীঘি ।
পীরগাছার ইউনিয়ন ও গ্রাম
পীরগাছা উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন, ১শ ৭০ টি মৌজা ও ১ শ ৮৯ টি গ্রাম । ইউনিয়নগুলো হচ্ছে ১. কল্যাণী ২. পারুল ৩. ইটাকমুারী ৪. অন্নদানগর ৫. ছাওলা ৬. তাম্বুলপুর ৭. পীরগাছা ৮. কৈকুড়ী ও ৯. কান্দি ইউনিয়ন ।
পীরগাছার জনসংখ্যার পরিমাণ
মোট জনসংখ্যার পরিমাণ ৩ লক্ষ ২৯ হাজার ৬শ ৪৪ জন । মোট পুরুষের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৪ শ ১৫ জন । মোট মহিলার সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২শ ২৯ জন । জন্ম নিবন্ধিত জনসংখ্যার হার শতভাগ । স্যানিটেশন অর্জন ১০০% ।
পীরগাছার ভূ-প্রকৃতি ও আয়তন
সমতল, মানাস, আলাইকুড়ি, ঘাঘট ও তিস্তা পলল ভূমির অন্তর্গত । মোট আয়তন ২শ ৬৫.৩২ বর্গ কিঃমি, ১শ ২.৪৪ কিঃমিঃ । অবস্থান: ২৫°৩৩´ থেকে ২৫°৪৫´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৮´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ । মোট জমির পরিমাণঃ ৪৯ হাজার ৫৩ হেক্টর । আবাদী জমির পরিমাণঃ ২০ হাজার ৬ শত ৩ হেক্টর । মোট খাস জমির পরিমাণ ২শ ৬৯.৪০ একর । জলমহালের সংখ্যা ১৮টি । জলাশয়ের আয়তন ৪শ ৬০ হেক্টর । বন ভূমির আয়তন ২শ ৪০ হেক্টর । উপজেলায় বহমান নদ-নদী গুলো হচ্ছে তিস্তা নদী, ঘাঘট ও বুড়াইল নদী । সীমানা উত্তরে কাউনিয়া ও রাজারহাট উপজেলা, দক্ষিণে সুন্দরগঞ্জ উপজেলা, পূর্বে উলিপুর ও সুন্দরগঞ্জ উপজেলা, পশ্চিমে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা ।
পীরগাছার প্রধান ফসল ও খাদ্য
উৎপাদিত প্রধান প্রধান শস্যগুলো হচ্ছে ধান, আলু, গম, ভুট্টা, পাট ও সরিষা । প্রধান খাদ্য ভাত, আলু ও মাছ ।
পীরগাছার যোগাযোগের ক্ষেত্র ও মাধ্যমসমূহ
রেল ও সড়ক পথ । মোট রাস্তার দৈর্ঘ্য ৫শ ৩০.৩৪ কিঃমিঃ । রেল পথ ২১ কিঃ মিঃ (অন্নদানগর, পীরগাছা ও চৌধুরানী) । সড়ক পথের মধ্যে পাকা রাস্তা ৮০.৪৮ কিঃ মিঃ ও কাঁচা রাস্তা ৪শ ৪৯.৮৬ কিঃ মিঃ । যোগাযোগের মাধ্যমসমূহ হলো ট্রেন, বাস, ট্রাক, রিক্সা-ভ্যান ও অটো । জেলা শহর থেকে উপজেলা সদরের দুরত্ব ৩০ কিঃ মিঃ ।
পীরগাছার স্বাস্থ্যসেবা
উপজেলায় হাসপাতালের সংখ্যা ১টি (৩১ শয্যা বিশিষ্ট) । এ্যাম্বুলেন্সের সংখ্যা ০১টি । কমিউনিটি ক্লিনিক মধ্যে উপ-স্বাস্থ্য কেন্দ্র আছে ৪টি (পারূল, কৈকুড়ী, ইটকুমারী ও তাম্বুলপুর (পারুল ও তাম্বুলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র ২টি ভগ্ন ও জরাজীর্ণ ব্যবহার অনুপোযোগী) ।
পীরগাছার শিক্ষাপ্রতিষ্ঠান
এ উপজেলায় শিক্ষার হার ৪১.২১ % । ডিগ্রী মহাবিদ্যালয় ৩টি, মহাবিদ্যালয় ৬টি ও স্কুল এন্ড কলেজ ১টি । মাদরাসা ৩৮টি, মাধ্যমিক বিদ্যালয় ৪২টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৯টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭২টি, বেসরকারি রেজিষ্টার্ড ৭৭টি, সিনিয়র ফাজিল মাদরাসা ৫টি, আলিম ২টি, দাখিল ৩৪টি ও স্বতন্ত্রএবতেদায়ী ৫৬টি (২টি অনুদান প্রাপ্ত) রয়েছে ।
পীরগাছার ঐতিহাসিক স্থানসমূহ
উল্লৈখযগ্য স্থানের মধ্যে রয়েছে মন্থনা জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ি, চন্ডিপুরে মোঘল আমলের মসজিদ, চৌধুরানী বাজারে দেবী চৌধুরানী কর্তৃক খননকৃত দীঘি । রয়েছে শৈল্পনন্দিক শহীদ মিনার, শাপলা চত্বর, মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের স্মরনে স্বাধীনতা চত্বর । উপজেলার দর্শনীয় স্থানসমূহ হচ্ছে উপজেলা সদরের পূর্ব দিকে ১ কিঃ মিঃ অদুরে অবস্থিত মন্থনা বড় তরফ ও ছোট তরফ দেবোত্তর এস্টেট, ইটাকুমারী দেবোত্তর এস্টেট, দেবী চৌধুরানী দেবোত্তর এস্টেট ও পীরপাল এস্টেট ।
পীরগাছার অন্যান্য তথ্যসমূহ
হাট-বাজারের সংখ্যা ১৭টি (১৪১৯ বাংলা সালে সবগুলো হাট ইজারা প্রদান করা হয়েছে) । বিসিআইসি অনুমোদিত সার ডিলারের সংখ্যা ১২ জন । অনুমোদিত সার ডিলারের সংখ্যা ০১ জন । উপজেলায় এনজিও’র সংখ্যা ১৫টি ।
পীরগাছায় মুক্তিযুদ্ধো
মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে সন্মুখ যুদ্ধে এ উপজেলার ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে । এ ছাড়াও এ উপজেলায় রয়েছে নব্দীগজ্ঞ বধ্যভূমি ।এছাড়াও রয়েছেন বেশ ক’জন কৃর্তিমান ব্যক্তি । যারা রাজনীতি, সাহিত্য ও সাংবাদিকতা পেশায় অমর হয়ে রয়েছেন ।