পীরগাছার পূর্বচন্ডিপুর গ্রামে বাড়িতে অগ্নিকান্ড। থানায় মামলার প্রস্তুতি অপরাধীদের বিরুদ্ধে। পীরগাছার পূর্ব চন্ডিপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে অগ্নিসংযোগ এর ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে আসহায় আলমগীর হোসেন, পিতাঃ আলহাজ্ব আমীর উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় আবুল কাশেম সহ ৬ জনকে আসামী করে একটি এজাহার দাখিল করেছেন পীরগাছা থানায়। আলমগীর হোসেন গত ১৩ই অক্টোবর পীরগাছা বাজারে জনৈক রাজনৈতিক নেতৃবৃন্দুকে সাংবাদিকদেরকে তাদের বাড়িঘরে অগ্নিকান্ডের বিষয় অভিযোগে বিস্তারিত ঘটনা জানান। অগ্নিকান্ডের বিষয়টি নিয়ে যেহেতু মামলার প্রস্তুতি নিচ্ছে সেই মর্মে মামলার তদন্তকারী দারোগা তদন্ত সাপেক্ষে সরোজমিনে গিয়ে বিষয়টি মামলায় পরিণত করবেন আসামীদের বিরুদ্ধে।
আলমগীরের দেওয়া অভিযোগটি তদন্ত সাপেক্ষে আগামী সংখ্যায় সকল সাংবাদিকগন পত্রিকায় প্রকাশ করবেন বলে অসহায় মামলার বাদি সাংবাদিকদের নিকট দাবী জানান।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি, ছবিঃ গুগল
