পীরগাছার হাট বাজারে উপজেলা গেট সংগলগ্ন হোটেলের চায়ের চোকানে পচাঁ ও বাসি খাবার বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেশি লাভের আশায় দ্বিগুন রুটি সামুছা, পরাটা, মোগলাই, জিলাপি, সিংগারা সহ বিভিন্ন আইটেমের মালামাল তৈরি করে হোটেলের মালিক।
রাত ১০ টার পরেও রাস্তার পাশের হোটেলগুলো সেই মর্মে অভিযোগকারীরা স্বচোক্ষে দেখে সাংবাদিকদের নিকট জানান, পচাঁ বাসি খাদ্য হোটেলে বিক্রয়ের বিষয়টি। উপজেলা গেট সংলগ্ন অধিকাংশই খাবারের দোকান স্বাস্থ্য সম্মত নয়। বিষয়টি প্রশাসনিক ভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তদন্ত করলে পচাঁ বাসি খাবার বিক্রয় থেকে বিরত থাকবে হোটেলের মালিকরা।
গোটা উপজেলায় অধিকাংশই হোটেল রেস্তারায় পচা বাসি খাবার দেদারছে বিক্রয় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অশিক্ষিত অধিকাংশ হোটেলের মালিক। তার চেয়েও বেশি অশিক্ষিত কর্মচারী মানুষ গুলো। স্বাস্থ্য বিধি অনুযায়ী হোটেলে খাবার পরিবেশন করতে হলে ম্যাসিয়ার কারিগর থেকে আরাম্ভ করত কর্মরত সকলকে ডাক্তারি সাটিফিকেট থাকা আশু প্রয়োজন। পীরগাছার অধিকাংশ হোটেলে কর্মচারীদের কোন সাটিফিকেট নেই বলে জানা গেছে। স্যানেটারি ইনিসপেক্টর পীরগাছা আছে কিনা তাহা সাংবাদিকদের জানা নেই।
