০৮ অক্টোবর ২০১৫

পীরগাছায় খুন করে লাশ বট গছে ঝুলিয়ে রেখে আত্নহত্যার সাজানো নাটক


পাওনা ৮০ হাজার টাকা চাইতে গিয়ে বালারদিঘি নামক পল্লীতে বৃদ্ধ শশুর জবেদ আলীর লাশ ঝুলন্ত অবস্থায় বালারদিঘি বাজারে একটি গাছে একটি গাছে ঝুলিয়ে রাখে অপরাধীরা। জনমনে প্রশ্ন জবেদ আলীকে হত্যা করার পর আত্নহত্যা হিসেবে চালানোর জন্য তার মেয়ে জামাই এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

জবেদ আলীর বাড়ি পীরগাছা ইউনিয়নের অনন্তরাম খেরবাড়ি নামক গ্রামে। কয়েক শতক জমি বিক্রি করেছিল জবেদ আলী। উক্ত টাকা বালারদিঘির জামাইয়ের নিকট জমা রাখে। জমাকৃত টাকা চাইতে গিয়ে জবেদ আলীর এ পরিনতি। উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান, কান্দি ইউপি চেয়ারম্যান সহ শত শত নারী পুরুষ গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে সন্দেহ করেন। বৃদ্ধ জবেদ আলী কিভাবে গাছে উঠবে এবং এই শক্ত রশি বাজারের মধ্যে কিভাবে বাধবে এমনকি আতœহত্যা করবে।

জনমনে প্রশ্ন হত্যাকান্ডের দিন জামাইয়ের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার তাজুল ইসলাম, এস আই বেলাল, এস আই সাইদুর এলাকাবাসীর নিকট হত্যাকান্ডের বিষয় জবানবন্দি রেকর্ড করছেন।

লাশ গাছের মধ্যে ঝুলিয়ে রয়েছে শত শত মানুষ জবেদ আলীর লাশ ঝুলন্ত দেখে আফসোস করছেন। আগামী সংখ্যায় জবেদ আলীর হত্যার নেপথ্য কাহিনি পত্রিকায় তদন্ত সাপেক্ষে লেখা হবে। 

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন