০৮ অক্টোবর ২০১৫

লাশ কেটে বস্তাবন্দি করে তিস্তা নদীর কচুরীপানার নিচে গুম


হত্যাকান্ডটি ঘটেছে পীরগাছার মিতা সিনেমা হলের সংলগ্ন সুপরিচিত মুখ মরহুম শহিদুল ভাংরির একমাত্র পুত্র রওশনের লাশ উদ্ধার করা হয়েছে তিস্তা নদীর কচুরীপানার ভিতর থেকে। লালমনিরহাট থানা পুলিশ লাশটি উদ্ধারের পর পকেটে থাকা মোবাইল নম্বর দেখে পীরগাছা থানায় অবগত করে।

পারিবারিক সুত্রে জানা গেছে গত ৪ দিন পূর্বে রওশন ঈদের দাওয়াত খেতে শশুর বাড়িতে যায়। শশুর বাড়িতে থাকা অবস্থায় মোবাইলে খুনিরা ডেকে নিয়ে হত্যার পর লাশ তিস্তা নদীতে কচুরী পানার ভিতর গুম করার চেষ্টা করে। লাশটি উক্ত এলাকার জনৈক ব্যক্তি দেখে ফেলে এবং পুলিশকে খবর দেয়। রওশনকে হত্যা করেছে লাশ পাওয়া গেছে এ সংবাদ হতভাগীনী মা, বোন, ভগ্নিপতি, নানী, মামা সহ আত্নীয় স্বজনদের মাঝে নেমে আসে এক হৃদয়বিদারক দৃশ্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কালিগঞ্জ গ্রামের বাড়িতে অবস্থান করছে।

শহীদুল ভাংরী অকালে চলে গেলেন একমাত্র সংসারের উপার্জনকারী পুত্র রওশনকেও ঘাতকরা কেড়ে নিলো। ঘাতকরা রওশনের হত্যাকারী কালিগঞ্জ এলাকা সহ শশুর এলাকার ঘাতকরাও সহযোগীতায় রয়েছে বলে বিভিন্ন বিজ্ঞ মহল মনে করেন। হত্যাকান্ডের নেপথ্য কাহিনি সত্য ঘটনা অবলম্বনে বের হবে।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন