যুবক পুত্রের অকাল মৃত্যুতে মা গোলেনুর, বাবা আব্দুর রহিম, ভাই গোলজার, বোন, আত্নীয় সকলের মুখে কান্নার আহাজারি। গত ২রা নভেম্বর সোমবার রাতে রংপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পীরগাছা ইউনিয়নের তেলিপাড়া নামক গ্রামের যুবক দেলোয়ার হোসেন।
পারিবারিক সুত্রে জানা গেছে দুর্ঘটনার পর এটিএস নামক ইনজেকশন নিলে দেলোয়ারের এই অকালমৃত্যু হতো না বলে জানা গেছে। ১২ দিন পূর্বে দেলোয়ার হোসেন জনৈক ব্যাক্তির মটরসাইকেল নিয়ে চৌধুরাণী বোনের বাড়িতে যাবার পথে বকশির ডিগি নামক স্থানে একাকি দুর্ঘটনার শিকার হয়ে সামান্য একটু আঘাত প্রাপ্ত হন।
বাড়িতে এসে বিভিন্ন কবিরাজি চিকিৎসা সহ ঝাড়ফুক করে অসুস্থ হলে অবশেষে সুচিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক সুচিকিৎসার জন্য রংপুর সদর হাসপাতালে দেলোয়ার হোসেনকে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু ঘটে।
দেলোয়র মারা গেছে এ সংবাদ মোবাইলে অবগত হন আত্নীয় স্বজন। বিশেষ করে অকালে যুবকপুত্র দেলোয়ারের মৃত্যু হওয়ায় গোটা পরিবারে নেমে আসে শোকের মাতম। গত ৩রা নভেম্বর মঙ্গলবার জানাজার নামাজ শেষে পারিবারিক করস্থানে দেলোয়ারকে দাফন করা হয়।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি
