রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার হুমায়ুন কবির হীরার আরও ৫ দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় কাউনিয়া আমলী আদালতের বিচারক আবু তালেব এ রিমা- মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও হত্যা মামলার বাদী রেজাউল করিম জানান, এর আগে ১০ দিন রিমান্ডে নিয়ে হীরাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ দিনের রিমান্ড শেষে বুধবার সন্ধ্যায় আবারও ৫ দিনের রিমা- আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন ।
প্রসঙ্গতঃ ঘটনার দিন গত ৩ অক্টোবর বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব ও নিহত কুনিও হোশির ব্যবসায়ীক অংশীদার হুমাযুন কবীর হীরাকে আটক করে পুলিশ। পরে ৫ অক্টোবর সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করে রিমা- আবেদন করলে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, ১০ দিনের রিমা- শেষ না হতেই ১০ অক্টোবর শনিবার বিপ্লবের রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয় ।
রিপোর্টারঃ মমিনুল ইসলাম রিপন
