১৮ অক্টোবর ২০১৫

পীরগাছায় মামলা করে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বাদি


পীরগাছায় জমিজমা নিয়ে মামলা করায় বাদী ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি,  মিথ্যা মামলায় জড়ানোসহ নানা ভয়ভীতির দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামীদের না ধরায় আসামীদের অব্যাহত হুমকির মুখে বাদি ও তার পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। 

মামলার এজাহার সুত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামের রাজা মিয়ার সঙ্গে একই এলাকার সন্ত্রাসী জবেদ আলী ও আমিনুল ইসলাম গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২১ সেপ্টেম্বরও ওই সন্ত্রাসীরা একত্রে দলবল নিয়ে রাজা মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় তারা তার পরিবারের ৫ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করে। এঘটনা গত ২৪ সেপ্টেম্বর রাজা মিয়া বাদি হয়ে ২২ জনকে আসামী করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করে।

ঘটনার পর থেকে আসামীরা বেড়ালেও পুলিশ আসামীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তাদের ধরছে না। বরং আসামীরা বাদি রাজা মিয়াসহ তার পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোসহ মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এঘটনায় বাদি রাজা মিয়া জীবনের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে মামলার এসআই শফিকুল ইসলাম জানান, আসামী জামিনে রয়েছে। বাদিকে হুমকির বিষয়টি তাকে জানানো হয়নি।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন