১৮ অক্টোবর ২০১৫

আজিজুল্লাহ যমুনা বহুমুখী সমিতি’র বার্ষিক সভা


গত শুক্রবার রংপুরের আজিজুল্লাহ বাজারে যমুনা বহুমুখী সমবায় সমিতি’র কার্যালয়ে বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মোজাম্মেল হক।

গত শুক্রবার মহানগরীর আজিজুল্লাহ্ বাজারে যমুনা বহুমুখী সমবায় সমিতি’র কার্যালয়ে বিগত অর্থ বছরের সমিতি সাফল্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে নুতন বছরের বাজেট পেশ করেন সমিতির সভাপতি মোসফেকুর সালেহিন মামুন। এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলার সমবায় অফিসার জাহাঙ্গীর আলম,পলাশবাড়ী উপজেলার সমবায় অফিসার মিজানুর রহমান। সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাধারন সম্পাদক কৈলাশ চন্দ্র সরকার, পরিচালক মন্ডলির সদস্য বেলাল হোসেন, সুভাস চন্দ্র সরকার । সভায় সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল ওহাব প্রমুখ । সভায় সভাপতি বিগত অর্থ বছরে সমিতি অধিক মুনাফা অর্জন করায় সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটে এলাকার সার্বিক উন্নয়ন বৃক্ষরোপন,গরু মোটা-তাজা করণ, সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্য চাষ, শিশু বিবাহ ও বহু বিবাহ প্রতিরোধ এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের মত উন্নয়ন মুলক প্রকল্প গ্রহণ করা হয়।
গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সকলকে নিরলস ভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রিপোর্টারঃ শহীদুল ইসলাম ।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন