১৮ অক্টোবর ২০১৫

পীরগাছায় নিখোঁজে ৩ মাসেও খোঁজ মেলেনি প্রতিবন্দী কোহিনুরের


 মোবাইল-০১৭২৩৩১৫৯৬০ । রংপুরের পীরগাছায় নিখোঁজের ৩ মাস পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি প্রতিবন্দী কোহিনুর বেগমের। কোহিনুর বেগমের পরিবার ৩ মাস ধরে তাকে আয়ত্নী-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাননি। এব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। 

জানা গেছে, পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের রামচন্দ্র পাড়া গ্রামের মৃত ছফির উদ্দিনের প্রতিবন্দী মেয়ে কোহিনুর বেগম (৪৭) গত জুলাই মাসে পবিত্র ইদুল ফিতরের কয়েকদিন আগে কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে পীরগাছা থানায় একটি জিডি করেন। যার নং-১২১৫। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে মোক্তার হোসেন, চৌধুরাণী বাজার, পীরগাছা, রংপুর অথবা মোবাইল-০১৭২৩৩১৫৯৬০ এ জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন