১৯ অক্টোবর ২০১৫

মসজিদে ভিতরেও মুসল্লি ও ইমাম সহ সবার মোবাইলে বাজছে রিংটন

পূর্বে ছোট শিশু নামাজিদের মসজিদের এক কোনে রাখা হত যাতে তারা শব্দ সৃষ্টি করে অন্যদের নামাজের ব্যাঘাত সৃষ্টি করতে না পারে । অথচ এখন অবাক হয়ে দেখতে হয় বড়রাও যেন ছোটদের তুলনায় কিছু কম নয় । তাদের খামখেয়ালিপূর্ণ আচরনের কারনে অনেক আল্লাহভক্ত নামাজি ব্যাক্তিদের মুখ বুজে সহ্য করতে হয় । কিন্তু এটাও তো সত্য যে অন্যের করা মোবাইলের আওয়াজে তার নিজেরও সমস্যা হয় । তবুও আমাদের বোধদয় হয় না । আমরা এসবকিছু ভুলেগিয়ে আবারো নতুন করে ভুল করি । এ যেনো আমাদের ছাড়ছেই না ।

বিজ্ঞ মুসল্লিরা দুঃখ ক্ষোভ প্রকাশ করে জানান মসজিদের ভিতরে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ ও জোহরের নামাজ আদায় কালিন এক শ্রেণীর নামাজীর সঙ্গে পকেটে থাকা মোবাইল ফোনে রিংটন ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট বিভিন্ন ধরনের রিংটোন নামাজ আদায়কালীন যখন শব্দ আসে তখন নামাজীদের নামাজ আদায়ে বিশেষভাবে বিঘ্ন ঘটে । আপনিও হয়তো এমন পরিস্থিতির স্বীকার ।

উল্লেখ্য যে পীরগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুজ্জাহের, পীরগাছা রেল ষ্টেশন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মহিউদ্দীন অপরদিকে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব নজরুল ইসলাম, দেউতি জামে মসজিদের খতিব, পাওটানা হাট জামে মসজিদের খতিব, সাতদরগা বাজার জামে মসজিদের খতিব, সৈদপুর জামে মসজিদের খতিব, বড়দরগা বাজার জামে মসজিদের খতিব, চৌধুরাণী জামে মসজিদের খতিব নামাজ চলাকালীন এক শ্রেণীর নামাজীরা ফোন বন্ধ করেন মসজিদের ভিতরে গিয়ে । অনেক ইমাম সাহেব গনও এ ধরনের ভুল করেন । যদিও তারাই মোবাইলের বিষয়ে নামাজের পূর্বেও অবগত করে থাকেন । এমনকি প্রত্যেকটি মসজিদের ভিতরে এবং বাইরে আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন এ কথাও দেওয়ালে পোষ্টারিং সহ সুন্দর কাগজে লেখা রয়েছে ।

আমাদের সমাজের অধিকাংশ নামাজির নামাজ সম্পর্কে অবগত নেই। নামাজ হচ্ছে আল্লহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করতে যেয়ে আমরা অন্য একজন নামাজীর ইবাদত নষ্ট করে থাকি। একজন নামাজির নামাজ নষ্ট করা  কোন সচেতন নামাজীর ইখতিয়ার নেই । কারন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি । নামাজ পড়তে গিয়ে আল্লাহর ঘরের মধ্যে বেপরোয়া ভাবে গান বাজনা, দোতরা, হারমনি, বিভিন্ন রংবেরং এর সুরের রিংটন আল্লহর ঘরের ইবাদতে শামিল হওয়া মুসল্লিদের নামাজের বিঘ্ন ঘটবে ইহা কখনো আল্লাহ সহ্য করবেনা না এবং কাম্য নয় । নামাজের মধ্যে উহ্ আহ্ জাতীয় সামান্য একটু শব্দ হলেও নামাজে ত্রুটি আসে। নামাজ কবুল নাও হতে পারে আল্লাহর দরবারে। কিন্তু মোবাইলে নামাজের সময় রিংটোনের মাধ্যমে যে নামাজী মসজীদের সকল নামাজীদের নামাজ বিঘ্ন ঘটালো এর শাস্তি কতটুক হবে এর বিষয়ে সকল বিজ্ঞ ইমামগন হাদিস ও কোরআনের মাধ্যমে জানানোর আশু প্রয়োজন আছে । নামাজ সম্পর্কে এবং নামাজীদের মধ্যেও তাস খেলোয়ার রয়েছে, মদ খোর রয়েছে, সুদ খোর রয়েছে, ঘুস রয়েছে এ বিষয়ে আল্লহর ঘর জিয়ারত করেছেন আল্লহর মেহমান হাজি সাহেবগনও রয়েছে । কার নামাজ কবুল হবে ইহা একমাত্র আল্লাহপাকই ভালোভাবে জানেন ।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন