২১ অক্টোবর ২০১৫

পীরগাছার ছাওলা ইউনিয়নের জমিজমা নিয়ে বড়ভাই ছোট ভাই দ্বন্দ



আইন তার গতিতে চলে। আইনের উর্দ্ধে কেউ না। পীরগাছার ছাওলা ইউনিয়নের আদম মৌজার ঢিং পাড়া গ্রামের আছিমু্িদ্দন ও ছোট ভাই আব্দুস সাত্তারের মধ্যে জামিজমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক কলহ চলে আসছে। এক পর্যায়ে তাদের মধ্যেকার পারিবারিক অপ্রিতিকর ঘটনাটি অবশেষে আদালতে দ্বারস্থ হয়েছেন বড় ভাই আছিমুদ্দিনের পরিবার। সহজ সরল আছিম উদ্দিন পেশায় একজন মসজিদের মুয়াজ্জিম কয়েক যুগ ধরে অত্র সমাজের মসজিদের মুয়াজ্জিমি করে ধর্মের কাজে নিয়োজিত। এলাকাবাসী তার সভাব চরিত্র ভালো হওয়ার ফলে মুয়াজ্জিম হিসাবে তার দায়িত্ব যথার্থভাবে পালন করায় আছিম উদ্দিনের বিষয় নিয়ে কোন সামাজিকভাবে ওজর আপত্তি নেই বলে জানান।

আছিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এবং এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো তথা আত্নীয় স্বজন এবং রাজনৈতিক নেতৃবিন্দ পীরগাছা উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিকট ঘটনার বর্ণনা তথা আব্দুস ছাত্তারের বিষয় দুঃখ ও ক্ষেভ প্রকাশে জানান আব্দুস ছাত্তার যে জামিতে শক্তি ও ক্ষমতা দিয়ে ঘর নির্মান করে বসবাস করছেন উক্ত জমিটুকু মাওলানা আব্দুস ছাত্তারের নয় মর্মে জমির প্রকৃত মালিক ফরিদ মাহমুদের বড় পুত্র সহজ সরল আছিম উদ্দিন গং। জোর পূর্বক ভাবে বিল্ডিংঘর নির্মান করে বসবাস করছে ছোট ভাই। শক্তির বাহুবল না থাকার ফলে আছিম উদ্দিনের পরিবার আদালতের দ্বারস্থ হয় যদি তারা কাগজপত্র এবং জমির প্রকৃত মালিক স্বাক্ষ্য প্রমাণে আদালতে প্রমাণিত হলে তার মাধ্যমে জমি পান আছিম উদ্দিন, তাহলে জমি বুঝে নিবেন। আছিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আরো জানান শক্তি দিয়ে তারা জমি জমা দখল করতে গেলে হয়তো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই তারা আইকে শ্রদ্ধা জানিয়ে বিজ্ঞ আদালতের নিকট উকিলের মাধ্যমে দ্বারস্থ হয়েছেন বলে সাংবাদিকদের নিকট তাদের পারিবারিক বিষয়ে আব্দুস ছাত্তারের বিষয়ে জানান।

উল্লেখ্য যে আব্দুস ছাত্তার মওলানার বাড়ির পাশেই আছিম উদ্দিন গং দের নিজে জমি তথা পুকুর রয়েছে। বড়ই পরিতাপের বিষয় বাড়ির পাশেই পুকুর খননকে কেন্দ্র করে আব্দুস সাত্তার স্থানীয় প্রশাসনের নিকট বিচার দাবী জানান। স্থানীয় প্রশাসন মাওলানা আব্দুস ছাত্তারের অভিযোগটি আমলে নিয়ে পুলিশ কর্তৃক আছিম উদ্দিনের পুত্র মোঃ সুলতানকে আটক করে এবং ভ্রাম্যমান আদালতে শাস্তি প্রদান করা হয়। এদিকে উক্ত পরিবারের লোকজন আরো জানান ছাত্তার মাওলানা যেহেতু বিভিন্ন প্রভাব খাটাচ্ছে পুলিশ দ্বারা হয়তো মিথ্যা অজুহাতে তাদের জান মালের ক্ষতি করতে পারে এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে পারে এজন্য বিজ্ঞ স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছেন।

এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন সাক্ষাতে জানান তাদের সমাজে যুগ যুগ ধরে মসজিদে মুয়াজ্জিন হিসাবে ৫ ওয়াক্ত নামাজের আজান দিয়ে আসছিলেন। পুলিশের ভয়ে কিছুদিন থেকে মুয়াজ্জিন আছিম উদ্দিন মসজিদে আসেন না এমনকি মসজিদে নামাজের পূর্বে আজানও দিচ্ছেন না। এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো দাবী আছিম উদ্দিন ও মাওলানা আব্দুস ছাত্তার পিতাঃ ফরিদ মাহমুদ সেই মর্মে ভাই হয়ে অপর এক ভাইয়ের সাথে জমি জমা নিয়ে যেহেতু বিবাদ চলে আসছে, উক্ত বিবাদগুলো শান্তিপূর্ণ পরিবেশে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে থানা গোল ঘরে বসে উভয় পক্ষের জমির দলিলপত্র তদারকির পর হাড়া হারি সুত্রে নিস্পত্তি করা আশু প্রয়োজন। মামলা মোকদ্দমা সহ জেল জারিমানার বিষয়টি কখনো পারিবারিকভাবে শান্তি আসবেনা বলে বিজ্ঞ মহল মনে করেন।

রহস্য অনেক লুকিয়ে রয়েছে। মাওলানা আব্দুস ছাত্তার নাশকতার মামলার আসামী হয়ে আদালত অবমাননার দায়ে গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিলো মর্মে সম্প্রতি সময়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশে এসআই মালেক তাকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরন করেছিলো বলে এ প্রতিনিধি থানা সুত্রে অবগত হয়েছেন।  জমি জমাকে কেন্দ্র করে দুটি পরিবারের মাঝে মামলা আতঙ্ক সহ পরিবারিক অশান্তি বিরাজ করছে। আগামী সংখ্যায় তদন্ত সাপেক্ষে সংবাদ প্রকাশ করা হবে দুই ভাইয়ের নেপথ্য কাহিনী।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন