১৬ নভেম্বর ২০১৫

পীরগাছার হরিরাম গ্রামে জেলা তথ্য অফিস আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত


গত ১৫ই নভেম্বর রবিরার রংপুর জেলা তথ্য অফিস আয়োজিত আওয়ামীলীগ সরকারের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগনকে অবহিত করণ সম্পর্কিত করণের লক্ষ্যে এক বিশাল মহিলা সমাবেশ পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম নামক মৌজার দেলোয়ার হোমেন এফতেদায়ী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মধ্যমণি পীরগাছা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জেলা তথ্য সিনিয়র অফিসার মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির আসনে সরকারের সফল্য এলাকার আইন শৃক্সখলার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা হেলেন, ৫নং ছাওলা ইউনিয়নের সুযোগ্য ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন। উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলি অফিসের আলহাজ্ব মোবারক হোসেন, দৈনিক পরিবেশের পীরগাছা প্রতিনিধি সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি দিক নির্দেশন মূলক বক্তব্য রাখেন। সমাবেশে জেলা তথ্য অফিসের আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র কোরআন তোলেয়াত করেন মিশু বেগম। অতিথি ও বক্তাদের আলোচনা শেষে সমাবেশে অংশগ্রহনকারী মহিলাদের সমস্যা ও দাবীদাওয়া তুলে ধরে মুক্ত হতদরিদ্র মহিলাদের মাঝে আলোচনা করেন সুফিয়া, আয়শা, আশুরা বেগম, হালিমা, কাজুলী খাতুন, লাইলী বেগম, জনপ্রতিনিধি উপজেলা পরিষদের মহিলা সদস্যা সামিনা বেগম সহ আরো অনেকে। অসহায় দরিদ্র হরিরাম গ্রামের মহিলাদের দাবির মধ্যে ছিলো ল্যাট্রিন ও নলকুপ। বিশেষ করে অত্র হরিরাম গ্রামের শতাধিক বাড়িতে বিদ্যুৎ না থাকায় তাদের স্কুল পড়–য়া সন্তানরা পড়াশুনা করতে মারাত্নক হিমশিমে পরতে হয়। এলাকাবাসীর প্রাণের দাবী তাদের পল্লী পাড়াগায়ে পল্লীবিদ্যুৎএর আলো যেন আসে।

অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি সকারের সাফল্য বাস্তবে পরিণত হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ গড়ে তোলেন। প্রধান অথিতি আরো বলেন বাল্য বিবাহ রোধ করতেই হবে। অপরদিকে ওসি আমিনুল ইসলাম বলেন, আপনাদের কোন সন্তান যেন নেশার জগতে না যায়, বিশেষ করে ইভটিজিং সহ অন্যান্য অসামাজিক অপরাধগুলো এবং নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠান শেষে ৬টা ৫মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ছাওলা ইউনিয়ন পরিষদে গমন করেন। সেখানে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে জড়িত। সমিতির সভাপতি সম্পাদকদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা সম্বয়কারী শাহ আলম উপস্থিত ছিলেন। সন্ধা ৬ টা ৪৪ মিনিটে ছাওলা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ২০১৪-১৫ অর্থবছরের বাৎসরিক অডিট করেন। অডিট চলাকালিন কিছু ত্রুটি রয়েছে বলে ইউনিয়ন পরিষদ সচিব আমজাদ হোসেন সহ ৫ নং ছাওলা ইউনিয়নের তথ্যে নিয়োজিত জিয়াউর রহমান জিয়াকে সতর্ক করে দেন। অডিট চলাকালীন সময়ে ইউপি চেয়ারম্যন নাজির হোসেন উপস্থিত ছিলেন।

বড়ই আনন্দের বিষয় কাছে থেকে লক্ষ্য করা গেছে পল্লী পাড়াগায়ে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটিতে শত শত মহিলাদের পাশেই দর্শকের সারিতে বসে থেকে অনুষ্ঠান উপভোগ করেন ছাওলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নাজির হোসেনের গৃহবধু রোকেয়া পারভিন। মহিলা সমাবেশে অংশগ্রহণকারী সচেতন মহিলাদের দাবী এ ধরণের অনুষ্ঠান আমারা যদি বছরে বা ৬ মাসে প্রশাসনের উপস্থিতিতে তাদের সুন্দর সুন্দর মুখের বাণী শ্রবণ করি তাহলে আমাদের সমাজের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে। জেলা তথ্য অফিসার পল্লী পাড়াগায়ে এই অনুষ্ঠানগুলো করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন