পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহ মোঃ হুমায়ুন কবীর গত ১৪ই নভেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করলেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী। পীরগাছা উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ সোহরাব হোসেন, পীরগাছা উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই মোঃ নুরুল হক এমটি, এএইচআই মোঃ আব্দুল হালিম সরকার, স্বাস্থ্য সহকারী মোছাঃ মনোয়ারা বেগম, মোঃ জহুরুল ইসলাম পঃবিঃ, সিভিল সার্জেন্ট প্রতিনিধি মাহবুবা ফেরদৌসি।
আনুষ্ঠানিকভাবে সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগন পীরগাছা ইউনিয়নের অনন্তরাম মৌজার মরহুম হাসান মিলেটারির বাড়ির উঠানে এ ক্যাম্পের উদ্ভোধন করা হয়। যথা সময়ে উদ্ভোদন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্যাম্পে আসা অভিভাবকরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি ভুয়সী প্রসংশা করেন।
উল্লেখ্য যে সরকারী অনুষ্ঠানগুলো যথাসময়ে করার কথা থাকলেও অনেক সময়ে সময়ের মুল্যায়ন করা হয় না। কিন্তু গত শনিবার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ৯টার পূর্বে ক্যাম্পে উপস্থিত দেখে সাধারন লোকজন তাদের প্রতি অভিনন্দন জানান। সময়ের মূল্য এবং সময় সূচী অনুযায়ী সরকারী কাজগুলো যদি করা হতো তাহলে আমাদের দেশের তথা সমাজের উন্নয়নের কাজগুলো অনেক ধাপে এগিয়ে যেতো। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গোটা উপজেলায় শন্তিপূর্ণ পরিবেশে সমাপ্তি করবেন বলে আশাবাদি।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি
