০১ নভেম্বর ২০১৫

পীরগাছায় মোট ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত


সারা দেশের ন্যায় পীরগাছায় আজ ১লা নভেম্বর রবিরার জেডিসি, জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পীরগাছা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার তথা জেডিসি, জেএসসি পরীক্ষার পরিচালনা কমিটির সভাপতি মোছাঃ আলিয়া ফেরদৌস জাহান সাংবাদিককে জানান, জেডিসি পরীক্ষায় মাদরাসা বোর্ডের অধীনে পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়ার মাদরাসা কেন্দ্রে ১২শ ৫০ জন অপরদিকে পীরগাছা জেএন উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রায় ১২শ ছাত্র ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে। কাশিয়াবাড়ি দ্বিমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৩শ পরীক্ষার্থী, চৌধুরাণী পরীক্ষাকেন্দ্রে প্রায় ৯শ জন পরীক্ষার্থী এবং বড়দরগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন।

পরীক্ষা কেন্দ্রসমূহে কোন প্রকারের অপ্রিতিকর ঘটনা না ঘটে এর জন্য প্রশাসনের তরফ থেকে গোটা উপজেলায় মাইকিং করে জানানো হয়েছে। বিশেষ করে আইন শৃক্সখলার দায়িত্বে নিয়োজিত পীরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম কর্মরত ওসি তদন্ত মোঃ নাজমুল সহ সকল পুলিশ কর্মকর্তারা সার্বিক দায়িত্ব পালন করবেন পরীক্ষা চলাকালীন সময়ে।

এদিকে যাতে শন্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় বিগত পরীক্ষার ন্যায়, সেই লক্ষ্যে পীরগাছার জেডিসি পরীক্ষাকেন্দ্রের সচিব মাওলানা হাবিবুর রহমান, পীরগাছা জেএন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব আব্দুর রউফ সরকার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নুরুল ইসলাম খোকন কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আনোয়ারুল ইসলাম চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ আশরাফুল ইসলাম ডালিম মন্ডল এবং এলাকার বিজ্ঞ মহলের সুদৃষ্টি কামনা করছেন।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন