২৬ এপ্রিল ২০১৬

পীরগাছা কৃষি অফিসের দুই কর্মকর্তার মধ্যে মারামারি

উপজেলা পরিষদ চত্তরে রফিকুলের চায়ের দোকানের সামনে পীরগাছা কৃষি অফিসের ২জন উপসহকারী কর্মকর্তার মধ্যে ঘুষাঘুষি ঘটনা ঘটে। উপস্থিত শতশত জনগন তাদের অপ্রিতীকর ঘটনা দেখে ধিক্কার দেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থল থেকে ২জনকে আটক করেন। বিষয়টি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আফসার আলী রফাদফা করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।

উপসহকারি কর্মকর্তা দুজন হচ্ছেন আব্দুল হান্নান (বিএস) ও উপসহকারী কর্মকর্ত তৈয়ব। গত ২৬শে এপ্রিল মঙ্গলবার ২জনেই অফিসের দোতালা থেকে সিরি দিয়ে নিচে নামতে গিয়ে শরীরের মধ্যে ধাক্কা লাগে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে অফিসেই অপ্রিতিকর ঘটনা ঘটে। বিষয়টি মিমাংশার জন্য তারা নিচে আসে পরিষদ চত্তরে। রফিকুলের চায়ের দোকানের সামনে আবারো একে অপরকে কিল ঘুষি মারতে থাকে। দুজনই রক্তাক্ত হলে উপস্থিত জনগন দুই কর্মকর্তার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করেন তাদের আচরনে। দুজনই পাশাপাশি গ্রামের বাসিন্দা এবং বাল্যকাল থেকেই এরা একে অপরের বন্ধু। উপসহকারী কর্মকর্তাদের চাকুরির নেপথ্য কাহিনি আগামী সংখ্যায় ধারাবাহিক ভাবে দৈনিক পরিবেশে ফলোআপ আকারে প্রকাশ করবেন সাংবাদি মুন্সি। অধিকাংশ উপসহকারী কর্মকর্তা যুগ যুগ ধরে একই থানায় রহস্যজনকভাবে ক্ষমতার দাপটে চাকুরী করার কারনে চাকুরী নীতি মানছেন না। যার ফলে অপ্রিতিকর ঘটনা ভিতরে ও বাইরে জনগনের নিকট প্রকাশ পাচ্ছে।

এখানে আপনার বিজ্ঞাপন দিতে ফেসবুকে যোগাযোগ করুন