পীরগাছা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী নির্যাতনের শিকার গৃহবধু মোছাঃ নয়ন তারা ও তার বাবা মা। এই নির্যাতনের ঘটনাটি ঘটিয়েছে বেপরোয়া স্বামী আব্দুল কাদের। সহজ সরল শ্বশুর ইমান আলী বাড়ি পূর্ব ব্রাক্ষণীকুন্ডা বামন পাড়া গ্রামে। শশুর শাশুড়ি আত্নীয় স্বজনের সামনে প্রকাশ্যে যৌতুকের টাকা দাবী করে আব্দুল কাদের। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় বাবার বাড়িতে নির্যতনের শিকার হন গৃহবধু নয়ন তারা।
শুধু স্ত্রীকে নির্যাতন করে ক্ষ্যান্ত হননি জামাতা আব্দুল কাদের। মেয়েকে জামাতার কবল থেকে উদ্ধার করতে এসে শশুর ইমান আলীকেও গুরত্বর আহত করেছে আব্দুল কাদের। শাশুড়ি জরিনাও রেহাই পায়নি। দিনের বেলায় প্রকাশ্যে স্ত্রী ও শশুর, শাশুরীকে নির্যাতনের বিষয়টি গ্রামের সাধারন মানুষ নিন্দা জানিয়েছেন জামাতার বিরুদ্ধে। আহত অবস্থায় নির্যাতিতা গৃহবধু নয়ন তারা বাবা ইমান আলী মা জরিনা বগম সহ ৩ জন পীরগাছা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত যৌতুকের দাবী আনায়ন করে নির্যাতনের বর্ণনা উল্লেখ করে স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে অসহায় গৃহবধু নয়ন তারা। পূর্ব ব্রাক্ষণীকুন্ডা বামন পাড়া গ্রামে সাধারন লোকজন সুত্রে জানা গেছে আব্দুল কাদেরের বাড়ি নব হারিয়ার ঘাট ব্যপারী পাড়ায়। অপরদিকে নয়ন তারার বাবা সহ পরিবারের লোকজন সহজ সরল নিরিহ মানুষ।
ঘটনাটি সত্য, পুলিশ যদি নয়ন তারার দায়েরকৃত এজাহার তদন্ত সাপেক্ষে বেপরোয়া অসামাজিক স্বামী আব্দুল কাদেরের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহন না করে তবে আব্দুল কাদের কর্তৃক গৃহবধু নয়ন তারার পরিবারের মধ্যে শান্তি ভঙ্গের আশংকা রয়েছে। গৃহবধু নয়ন তারা ও তার বাবা ইমান আলী মা জরিনা বেগম হাসপাতাল বেডে সাংবাদিকদের জানান জামাতা আব্দুল কাদের একজন অসামাজিক প্রকৃতির লোক। যা কিছু উপার্জন করে তা জুয়া খেলা সহ নেশা খেয়ে শেষ করে।
ইতিপূর্বে গৃহবধু তার বাবা মায়ের নিকট থেকে মোটা অংকের টাকা স্বামী আব্দুল কাদেরকে দিয়েছিলেন। দাবীকৃত টাকা না দিতে পেরে গত ১৭ই নভেম্বর তাকে অমানবিক, অমানুষিকভাবে নির্যাতন করা হয়। তদন্ত সাপেক্ষে পুলিশের নিকট আইনের সাহায্য কামনা করেন গৃহবধু নয়ন তারা ও তার অভিভাবক।
রিপোর্টারঃ তোজাম্মেল হক মুন্সি
